এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
১৬ এপ্রিল ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ‘নাগরপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সেতুর নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে এলেও টোল আদায় অব্যাহত থাকায় এটি এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এসময় আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম এবং নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন। এছাড়াও কর্মসূচিতে শিবিরের প্রতিনিধি হিসেবে আকাশ ও আরমান উপস্থিত ছিলেন। মানববন্ধনে ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদ, কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা তাদের বক্তব্যে অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তারা বলেন, অতিরিক্ত টোলের কারণে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাচ্ছে এবং পণ্য পরিবহনে অতিরিক্ত খরচ যুক্ত হয়ে বাজার ব্যবস্থায়ও নেতিবাচক প্রভাব ফেলছে। মানববন্ধন শেষে কোনো মিছিল না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। তবে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে দাবি আদায় না হলে ২০ এপ্রিল থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT