নাগরপুরে অসহায় কৃষকের জমি দখলের অভিযোগ, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারত - jugershanbad
ষ্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৬, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে অসহায় কৃষকের জমি দখলের অভিযোগ, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান প্রার্থী জিয়ারত

টাঙ্গাইলের নাগরপুরে এক অসহায় কৃষকের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে মামুদনগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জিয়ারত হোসেনের বিরুদ্ধে। তিনি একই ইউনিয়নের জয়ভোগ গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. উমেজ উদ্দিন বাদী হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাংলা ১৩৩৪ সনে জমির মূল মালিক শ্রী মহানন্দ বর্ধন তার ৫১ নং খতিয়ানের ২৫৪-২৭৩ দাগে ৩ শতাংশ এবং ২৫৪-২৭৪ দাগে ৪ শতাংশসহ মোট ৭ শতাংশ জমি মঙ্গল সেকের কাছে বিক্রি করেন। পরবর্তীতে জমিটি ১১৫ নং খতিয়ানে ৪০৪ ও ৪০৫ দাগে মঙ্গল আলীর নামে রেকর্ডভুক্ত হয়। এরপর থেকে তার ছেলে উমেজ উদ্দিন দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগীর অভিযোগ, পরিবারের একাধিক সদস্যের মৃত্যুতে তারা অসহায় হয়ে পড়লে সেই সুযোগে জিয়ারত হোসেন জমির ৩ শতাংশ অংশ দখলের চেষ্টা চালান। প্রায় তিন যুগ আগে রাতের আঁধারে উমেজ উদ্দিনের ঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকে জিয়ারত হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বর্তমানে তিনি সেই জরিমানার অর্থকেই জমি ক্রয়ের মূল্য হিসেবে প্রচার করছেন।

সর্বশেষ গত ২৮ মার্চ ২০২৬ তারিখে জিয়ারত হোসেন তার সহযোগীদের নিয়ে উমেজ উদ্দিনের জমিতে বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অতীতে এলাকায় প্রভাব বিস্তার এবং সহিংস কর্মকাণ্ডের সঙ্গেও তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। ২০১৮ সালের ২৪ অক্টোবর আ. হালিম নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় তার বিরুদ্ধে নাগরপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা (মামলা নং-১৩, তারিখ: ২৯ অক্টোবর ২০১৮) দায়ের করা হয়েছিল বলে জানা যায়।

ভুক্তভোগী উমেজ উদ্দিন বলেন, “জিয়ারত ও তার লোকজন আমাদের ঘরবাড়িতে আগুন দিয়েছে। তখন সালিশে তাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এখন সেই টাকাকেই জমি কেনার মূল্য বলে দাবি করে জমি দখলের চেষ্টা করছে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিয়ারত হোসেন দাবি করেন, তিনি ৭ হাজার টাকায় ৩ শতাংশ জমি ক্রয় করেছেন। তবে তিনি এ দাবির পক্ষে কোনো বৈধ দলিল বা কাগজপত্র দেখাতে পারেননি। একইসঙ্গে তিনি বিষয়টি সমাধানের জন্য নতুন করে জমি কিনে নেওয়ার আগ্রহের কথাও জানান।

এ বিষয়ে মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জজ কামাল মুঠোফোনে জানান, “এ বিষয়ে কোনো পক্ষ আমার কাছে আসেনি। বিষয়টি আমার জানা নেই।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT