নাগরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৮ এপ্রিল ২০২৬, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড অনুষ্ঠিত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও জাতীয় সংসদের চলমান অধিবেশনে অংশগ্রহণ করায় স্থানীয় সংসদ সদস্য (টাঙ্গাইল-৬) মোঃ রবিউল আউয়াল লাভলু অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের মাধ্যমে একটি বার্তা পাঠান। বার্তায় তিনি বলেন,“শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা একাউন্টস অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার সারোয়ার ধ্রুব, নয়াখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মনসুর, বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান এবং নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রউফ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের মেলায় মোট ১৮টি স্টল অংশগ্রহণ করেছে, যেখানে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা, আধুনিক কৃষি ও তথ্যপ্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। ক্ষুদে বিজ্ঞানীদের এসব সৃজনশীল উপস্থাপনা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। দুই দিনব্যাপী এ মেলা ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আগামী ৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন মহল। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিজ্ঞানচর্চায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT