আমি বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলার মানুষের কাছে সর্বদা ঋণী থাকব। রোদের তীব্রতাকে উপেক্ষা করে সাধারণ মানুষ জনসভায় এসে দু’হাত তুলে আশীর্বাদ বর্ষণ করলেন আমাদের উপর। তাঁদের বিপুল এই সমর্থন ও অফুরান ভালোবাসা তৃণমূল কংগ্রেসের অমূল্য সম্পদ, এবং উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলার মূল মন্ত্র। আজ মানুষের যে জনস্রোত দেখলাম, তাতে আমার বিশ্বাস – জোড়াফুলের জয় কেবল সময়ের অপেক্ষা।
যারা বাংলার এই পবিত্র ভূখণ্ডকে কলুষিত করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের এই মাটি থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা প্রয়োজন। সাধারণ মানুষ উন্নয়ন ও অগ্রগতির পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বহিরাগতদের অপপ্রচার ও চক্রান্তের যথাযথ জবাব দেবেন গণতান্ত্রিক পথে, এই আমার প্রত্যয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয়ের পর; প্রতিহিংসার বশবর্তী হয়ে বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখেছে। বর্তমানে দিল্লির জমিদাররা আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার ইঙ্গিত দিচ্ছে। আমি দৃঢ়ভাবে আশ্বাস দিচ্ছি- যতদিন মা, মাটি ও মানুষের সরকার বাংলার দায়িত্বে থাকবে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিরবচ্ছিন্নভাবে চালু থাকবে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত থাকবে।
তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, সর্বধর্ম সমন্বয়ের বাংলার সকল ভাষাভাষী মানুষের কাছে আমার আবেদন- বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুব্রত দত্ত, ছাতনা বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বপন কুমার মন্ডল, পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের প্রার্থী নবীন চন্দ্র বাগ, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাস, মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, মেমারি বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাসবিহারী হালদার, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বপন দেবনাথ, কাটোয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব চৌধুরী, গলসি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অলোক কুমার মাঝি, পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক, আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কবি দত্ত, রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কালোবরণ মণ্ডল, জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরেরাম সিং, কুলটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ ঘটক-সহ বাংলার সকল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করুন, এবং বাংলার মা-মাটি-মানুষের উন্নয়নের ধারা অক্ষুণ্ণ রাখুন।
জয় বাংলা! তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ! মা-মাটি-মানুষ জিন্দাবাদ!