নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে - jugershanbad
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিন। তিনি বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার স্থলাভিষিক্ত হচ্ছেন। বুধবার (১৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ বিবেচনায় বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে সোহানা নাসরিনকে কিশোরগঞ্জে পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। একই প্রজ্ঞাপনে, সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মিনহাজুর রহমানকে বদলী ও পদায়ন করা হয়েছে। জানা যায়, সোহানা নাসরিন এর আগে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। একই সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিকলী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করেন (৪ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর ২০১৭)। দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা খাতে ইতিবাচক ভূমিকা রাখেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে তিনি ‘সাংবাদিকবান্ধব’ কর্মকর্তা হিসেবেও পরিচিত ছিলেন। প্রায় নয় বছর পর পুনরায় কিশোরগঞ্জে জেলা প্রশাসক হিসেবে তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রশাসনের এই পরিবর্তনের মাধ্যমে মাঠ প্রশাসনের কার্যক্রমে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT