কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার - jugershanbad
মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার করেছে প্রশাসন। অভিযোগ উঠেছে, এসব বীজ অবৈধভাবে বাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদার জনৈক আব্দুল মালেকের মাধ্যমে বৃহস্পতিবার ১৬ এপ্রিল বিকেল প্রায় ৩টার দিকে রিকশাযোগে করিমগঞ্জ বাজারে বীজ ব্যবসায়ী মনা বাবুর দোকানে এসব বীজ পৌঁছে দেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে সরকারি গোয়েন্দা সংস্থার সদস্য ও কয়েকজন গণমাধ্যমকর্মী উপস্থিত হন। এ সময় বীজ ও কীটনাশক ব্যবসায়ী মো. ফেরদৌস বীজ বিক্রির মধ্যস্থতায় জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত পাট উন্নয়ন কর্মকর্তা রানা মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবিরের সহযোগিতায় বীজগুলো উদ্ধার করে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে ফেরত আনা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। তারা জানান, বিনামূল্যে বিতরণের সরকারি বীজ খোলা বাজারে বিক্রির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ওই কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে কার্যকর জবাবদিহিতার অভাবে তিনি বারবার দায় এড়িয়ে গেছেন। নিয়মিত অফিসে উপস্থিত না থেকেও সরকারি সুযোগ-সুবিধা ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা। তিনি বলেন, “ঘটনার সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT