চাঁদাবাজির অভিযোগে এমপির সুপারিশে বিএনপি নেতা রফিজ উদ্দিন বহিষ্কার - jugershanbad
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ৪:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে এমপির সুপারিশে বিএনপি নেতা রফিজ উদ্দিন বহিষ্কার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিনকে চাঁদাবাজি, ভূমি দখল ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর সুপারিশের প্রেক্ষিতে জেলা বিএনপি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। বুধবার (২৫ মার্চ) টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, চাঁদাবাজি এবং ভূমি দখলসহ বিভিন্ন গুরুতর অভিযোগে রফিজ উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন মুঠোফোনে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।” অপরদিকে, যোগাযোগ করা হলে নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি মুঠোফোনে জানান, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।” বহিষ্কারের বিষয়ে রফিজ উদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।” জানা গেছে, বহিষ্কার সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে, যাতে বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখা হয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে অনেকেই এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তাদের মতে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এমন পদক্ষেপ প্রয়োজন ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ, আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ২

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন

কিশোরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে -থানায় মামলা দায়ের

কিশোরগঞ্জের করিমগঞ্জে সরকারী বীজ খোলাবাজারে -৮০ কেজি উন্নত জাতের পাট বীজ উদ্ধার

নিকলীর সাবেক উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসক হয়ে ফিরলেন কিশোরগঞ্জে

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে ২৬ ভরি স্বর্ণালংকারসহ কন্টেন্ট ক্রিয়েটর প্রতারক মনির গ্রেপ্তার

মির্জাপুর বানাইল ইউনিয়ন চেয়ারম‌্যান প্রার্থী জাহিদ হাসান এর পক্ষ থেকে পরিক্ষা সামগ্রী উপহার প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ 

নাগরপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: কেন্দ্র পরিদর্শনে ইউএনও

১০

কিশোরগঞ্জে উৎসব মুখর পরিবেশে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত 

১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপন

১২

কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

১৩

পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে জামালপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

জামালপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

১৫

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী

১৭

জামালপুরে ইয়াবাসহ যুবদল ও যুবলীগ নেতা গ্রেপ্তার

১৮

কাষ্টোঘরে তাণ্ডব! সংবাদ করতে গিয়ে হামলার শিকার ক্রাইম রিপোর্টার

১৯

ঈশ্বরদীতে বিদেশী রিভলভার ও গুলিসহ যুবক গ্রেফতার

২০
Developed by : BDIX ROOT